অভিষেকের প্রকাশিত ভিডিয়ো  এআই দিয়ে তৈরি, অভিযোগ
  • ৩০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে একটি চাঞ্চল্যকর ভিডিয়ো প্রকাশ করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ঋত তৃণমূলের সমর্থনে গণ-হলফনামা তৈরিতে জালিয়াতি হয়েছে। তাতে নীচুতলা থেকে সর্বোচ্চ পদাধিকারীরা জড়িত। পুলিশ দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে বলে দাবি তৃণমূল সাংসদের।

Advertisement

রবিবার কলকাতায় অখিল ভারত হিন্দু মহাসভা দাবি করেছে, পুলিশের মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন সাংসদ। সংগঠনের তরফে এই ব্যাপারে লালবাজারের সাইবার থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। সংগঠনের রাজ্য সভাপতি চন্দ্রচূড় গোস্বামীর দাবি, ‘কালনা থানার পুলিশি অব্যবস্থা নিয়ে ভিডিয়ো তৃণমূলের তরফে প্রকাশ করা হয়েছে, এটি এআই সৃষ্ট।’ 
এদিকে, অভিষেক যে ভিডিয়ো প্রকাশ করেছেন, তা ভালো চোখে দেখছে না রাজ্য প্রশাসন। রবিবার মমতা তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘থানায় বসে এই কাজ সম্পূর্ণ বেআইনি এবং আইনবিরুদ্ধ। পুলিশের যদি ক্ষমতা থাকে তাহলে ওইদিনের থানার সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করুক। এমনকি ওইদিন কালনা থানার পুলিশকর্মীদের ডিউটি চার্ট এবং মোবাইলের টাওয়ার লোকেশনও প্রকাশ করা হোক।’ গণতান্ত্রিক তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পালটা বলেন, ‘এখনো ৩০ শতাংশ পুলিশকর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পে-রোলে আছেন। তাঁদের চিহ্নিত করে রাজ্য সরকারের উচিত যথাযথ ব্যবস্থা নেওয়া।’