নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিরূপ আবহাওয়া। যার জেরে শনিবার শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভগবানগোলার সভা। সূত্রের খবর, অন্য কোনও দিন তিনি এখানে ফের সভা করবেন বলে জেলা নেতৃত্বকে জানিয়েছেন অভিষেক।

এদিন সকাল থেকে মুর্শিদাবাদের আকাশ মেঘলা ছিল। সভা শুরুর কিছুক্ষণ আগে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। নিরাপত্তার কথা মাথায় রেখে এই পরিস্থিতিতে অভিষেকের হেলিকপ্টার নামার অনুমতি দেওয়া হয়নি। যার জেরে সভা বাতিল করা হয়। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, ভার্চুয়াল মোডে কলকাতা থেকে সভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু সেই সম্ভাবনা নেই বলে পরে জানিয়ে দেয় তৃণমূল নেতৃত্ব। পরবর্তী কোনও একদিন অভিষেক পুনরায় এখানে জনসভা করবেন বলে জানা গিয়েছে।