Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টে অভিষেক

বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টে অভিষেক
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধাননগর সাইবার ক্রাইম থানায় দায়ের হওয়া এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গত ১৫ মে শুক্রবার রাজীব সরকার নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানা অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তাঁর বিরুদ্ধে বিধানসভা ভোটের প্রচারে উস্কানি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি। গত ৫ মে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন রাজীব। সেই অভিযোগের ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় মোট ছ’টি ধারায় এফআইআর দায়ের হয়েছে। এর আগে বাগুইআটিতে বার ও সেখানে নাচ-গান নিয়ে অভিযোগ জানিয়েছিলেন রাজীব। আবার তাঁর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ রয়েছে! এবার সেই এফআইআর খারিজের দাবিতে সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ