Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন চালু অভিষেকের

বিধানসভা নির্বাচন-পরবর্তী ঘটনায় দলীয় কর্মীদের আইনি সহায়তা ও সাহায্যের জন্য অবশেষে হেল্পলাইন নম্বর চালু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন চালু অভিষেকের
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভা নির্বাচন-পরবর্তী ঘটনায় দলীয় কর্মীদের আইনি সহায়তা ও সাহায্যের জন্য অবশেষে হেল্পলাইন নম্বর চালু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘এক ডাকে অভিষেক’ শীর্ষক হেল্পলাইন নম্বরটি হল, ৭৮৮৭৭৭৮৮৭৭। যদিও ভোটের ফলাফলের এত পরে কেন এই হেল্প নম্বর তা নিয়ে প্রশ্ন উঠেছে চদলের অন্দরেই। বিধায়ক কুণাল ঘোষ, ওই হেল্পলাইন নম্বর দলের নাকি অভিষেকের ব্যক্তিগত, তা আমার জানা নেই। বিধায়ক আখরুজ্জামান বলেন, আমরা আছি মানুষের সঙ্গে। উনি আছেন ফেসবুকে।

Advertisement

ওইসঙ্গে হাইকোর্টেও অস্বস্তি বহাল অভিষেকের। ডিজে মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিধাননগর আদালতের নির্দেশের বিরুদ্ধে তিনি যে মামলা করেছিলেন, তা মঙ্গলবার ফিরিয়ে দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষ জানিয়েছেন, অভিষেকের মূল মামলা অন্য বিচারপতির বেঞ্চে বিচারাধীন। সেই মামলায় ইতিমধ্যেই রক্ষাকবচ দিয়েছে আদালত। তার পরেও নতুন করে রক্ষাকবচের প্রয়োজনীয়তা কোথায়? বিচারপতি ঘোষের মন্তব্য, ‘তদন্তে কোনটা প্রয়োজন, আর কোনটা নয়, সেটা তদন্তকারী সংস্থাকে বলে দিতে পারে না আদালত।’ তারপরেই মামলা থেকে সরে দাঁড়ানোর কথা জানান বিচারপতি। 
অন্যদিকে, শালবনি জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সেই আগাম জামিনের মামলা জরুরি ভিত্তিতে শোনার আবেদন ছিল সুমিতের। কিন্তু মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দিয়ে আদালত জানিয়েছে, নিয়মিত বেঞ্চেই মামলার শুনানি হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ