Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রবিবার দুই সভাতেই কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি অভিষেকের

সপ্তাহান্তে জোড়া জনসভা করলেন তৃণমূল সেকেন্ড-ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মুর্শিদাবাদের নওদা ও উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে সভা করেন তিনি

রবিবার দুই সভাতেই কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি অভিষেকের
  • ২৯ মার্চ, ২০২৬ ১৯:০৩
Prefer us on Google

মুর্শিদাবাদ ও সন্দেশখালি: সপ্তাহান্তে জোড়া জনসভা করলেন তৃণমূল সেকেন্ড-ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মুর্শিদাবাদের নওদা ও উত্তর ২৪ পরগণার সন্দেশখালিতে সভা করেন তিনি। প্রথম সভা নওদা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন অভিষেক। সাধারণ মানুষের ভোটার লিস্ট নিয়ে কেন্দ্রের বিভ্রান্তি থেকে শুরু করে রান্নার গ্যাসের সংকট সব বিষয়েই গেরুয়া শিবিরকে তোপ দাগেন তিনি। এছাড়াও তাঁর বক্তব্যে উঠে আসে কেন্দ্রের ১০০ দিনের টাকা, আবাস যোজনার টাকা আটকে রাখার বিষয়টিও। তিনি মুর্শিদাবাদের ও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দিকগুলিও তুলে ধরেন জনসমক্ষে। শুধু কেন্দ্র ও বিজেপিকেই নিশানা করেননি এর পাশাপাশি হুমায়ুন কবীরের সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতাও করেন তিনি। বলেন, ‘বিজেপি বা হুমায়ুন কবীরের দলকে ভোট দেওয়া মানেই বাংলার মাটিতে সাম্প্রদায়িক রাজনীতিকে প্রতিষ্ঠা করা’। 

Advertisement

এরপর তিনি পৌঁছে যান সন্দেশখালিতে দ্বিতীয় জনসভার উদ্দেশে। সেখানেও বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, তাঁরা পরিযায়ী। আসন্ন নির্বাচনে এই বিজেপি নেতাদের জব্দ করার কথাও বলেন। আরও জানান বিজেপি নেতারা বরাবরই সন্দেশখালিকে নিয়ে কুত্সা রটিয়ে এসেছেন। এবারের সন্দেশখালির বিজেপি প্রার্থী সনত্ সরদার। তাঁকেও কটাক্ষ করেন তিনি। বলেন, বছরের কোনও সময়ই তাঁকে এলাকায় দেখা যায় না। গত ১৫ বছর ধরে সন্দেশখালির সঙ্গে তাঁর কোনও পরিচয়ই নেই। তাঁর ব্যাপারে তিনি আরও বলেন এই বিজেপি প্রার্থী বধূ নির্যাতন মামলাতেও জড়িত। এর পাশাপাশি এখানেও তিনি রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ