সংবাদদাতা, সিউড়ি: দুয়ারে সরকারে আবেদনের একদিনের মধ্যে স্বাস্থ্যসাথী কার্ডে নাম ওঠায় সাঁইথিয়ার এক প্রৌঢ়ের হার্টের চিকিৎসা শুরু হল। হার্টের সমস্যায় কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। কিন্তু আর্থিক অনটনের কারণে ব্যয়বহুল চিকিৎসা করাতে পারছিলেন না। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই চিকিৎসা শুরু হয়েছে। জেলা প্রশাসনের স্বাস্থ্যসাথী বিভাগের তৎপরতায় খুশি তাঁর পরিবার।
Advertisement
গত ২৭জানুয়ারি সাঁইথিয়া ব্লকের নিতুরি গ্রামের বাসিন্দা মির্জা আসাফ আলি পাড়ুইয়ে দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন। শিবিরে গিয়ে তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মীদের জানান, হার্টের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে তাঁর স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন। আবেদনে সাড়া দিয়ে দ্রুত সাঁইথিয়া ব্লকের আধিকারিকরা সিউড়িতে জেলা স্বাস্থ্যসাথী সেলের সঙ্গে যোগাযোগ করেন। জানা গিয়েছে, মাত্র একদিনের মধ্যে অর্থাৎ ২৮জানুয়ারি তাঁকে আত্মীয়ের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত করা হয়। আসাফ সাহেবের অভিযোগ, এর আগে বারবার দুয়ারে সরকারে আবেদন করেও কার্ড পাননি। নতুন স্বাস্থ্যসাথী কার্ড তৈরি রাজ্যের তরফে বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েন তাঁরা। আসাফ সাহেবের দাবি, এখনও তাঁর পরিবারের কেউই স্বাস্থ্যসাথী কার্ড পাননি। চিকিৎসার জন্য এক আত্মীয়ের কার্ডে তাঁকে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, একটি বেসরকারি হাসপাতালে ইতিমধ্যেই হার্টের চিকিৎসা শুরু করেছি। সেখানে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। চিকিৎসক কিছুদিন পর্যবেক্ষণের পরই অস্ত্রোপচার করবেন। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ব্যয়বহুল এই চিকিৎসা করাতে পারলাম।
জেলাশাসক বিধান রায় বলেন, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে উপোভোক্তাদের চিকিৎসা হচ্ছে। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলির মধ্যে এটি জনপ্রিয় প্রকল্প। দুয়ারে সরকারে যাঁরা আবেদন করেছেন তাঁদের সুবিধা দেওয়া হচ্ছে। জরুরি চিকিৎসার জন্য আমরা দ্রুত ব্যবস্থা করে দিয়েছি।
জেলাশাসক বিধান রায় বলেন, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে উপোভোক্তাদের চিকিৎসা হচ্ছে। মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পগুলির মধ্যে এটি জনপ্রিয় প্রকল্প। দুয়ারে সরকারে যাঁরা আবেদন করেছেন তাঁদের সুবিধা দেওয়া হচ্ছে। জরুরি চিকিৎসার জন্য আমরা দ্রুত ব্যবস্থা করে দিয়েছি।



