Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফিরেছেন ‘পুশব্যাক’ হওয়া আমির

অবশেষে দেশে ফিরেছেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া আমির শেখ। মঙ্গলবার সকাল থেকেই আমিরকে দেশে ফিরিয়ে আনার খবর আসতে থাকে বিভিন্ন সূত্রে।

ফিরেছেন ‘পুশব্যাক’ হওয়া আমির
  • ১৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা মালদহ: অবশেষে দেশে ফিরেছেন কালিয়াচকের জালালপুরের বাসিন্দা বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া আমির শেখ। মঙ্গলবার সকাল থেকেই আমিরকে দেশে ফিরিয়ে আনার খবর আসতে থাকে বিভিন্ন সূত্রে। মালদহ দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এদিন সকালেই সংবাদমাধ্যমকে ওই যুবককে ভারতে ফেরানোর খবর জানান। অন্যদিকে রাজ্যসভার তৃণমূল সাংসদ তথা রাজ্য পরিযায়ী কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম সমাজ মাধ্যমে পোস্ট করে দাবি করেন, তৃণমূল আইনি চাপ তৈরি করাতেই শেষ পর্যন্ত তড়িঘড়ি করে আমিরকে দেশে ফিরিয়েছে বিএসএফ এবং রাজস্থান সরকার। তবে বিএসএফের তরফে আমিরের দেশে ফেরা নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। মঙ্গলবার সকালে লাইভ ভিডিও করে ঈশা বলেন, অবশেষে আমির দেশে ফিরেছেন। তাঁকে নিজের বাড়িতে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বিএসএফের অতিরিক্ত নির্দেশক (পশ্চিমবঙ্গ) আমাকে ফোন করে জানান আমিরকে দেশে নিয়ে আসা হয়েছে। আমার কাছ থেকে বিএসএফের তরফে আমিরের আত্মীয়দের ফোন নম্বরও চাওয়া হয়। আমাকে জানানো হয় দ্রুত তাঁকে বাড়িতে পাঠানো হবে। এরপরই ঈশা দাবি করেন, ওই যুবককে দেশে ফেরাতে তিনি লাগাতার চেষ্টা করে গিয়েছেন। অন্যদিকে সামিরুলের বক্তব্য, আইনি লড়াই ছাড়া আমিরকে ফেরানোর পথ একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল। আমিরের বাবাকে কলকাতা হাইকোর্টে হেবিয়াস করপাস দায়ের করতে তৃণমূলই সহযোগিতা করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ