Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আমিরের নামে ভুয়ো খবর

আমিরের নামে ভুয়ো খবর
  • ২৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সোশ্যাল মিডিয়ায় অভিনেতা আমির খানকে নিয়ে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠল। সদ্য সমাজমাধ্যমে রটে, আমির নাকি গুরু নানকের চরিত্রে অভিনয় করছেন। সেই ছবির পোস্টারও ভাইরাল হয় সমাজমাধ্যমে। তারপর থেকেই শুরু হয় বিতর্ক। নানা মহলে সমালোচনার মুখে পড়েন আমির। বিজেপির এক মুখপাত্র সরাসরি হুঁশিয়ারি দিয়েছিলেন, এই ছবি তৈরি হলে তিনি আইনের দ্বারস্থ হবেন। এই পরিস্থিতিতে খবরটি ‘ভুয়ো’ বলে আমিরের টিমের তরফে দাবি করা হল। আমিরকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো হয়েছে বলেও অভিযোগ তাদের। যে পোস্টারটি ভাইরাল হয়েছিল, তা মিথ্যা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছিল বলে দাবি আমিরের টিমের। তাদের তরফে জানানো হয়েছে, গুরু নানককে অত্যন্ত শ্রদ্ধা করেন আমির। এই ধরনের অসম্মানজনক কাজ তিনি করেননি। কোনও ধরনের ভুয়ো খবর ছড়িয়ে সাধারণ দর্শকে বিভ্রান্ত না করার আর্জি জানিয়েছে অভিনেতার টিম। আমিরের আসন্ন ছবি ‘সিতারে জমিন পার’। সে ছবি মুক্তির আগে ভুয়ো খবরে অত্যন্ত বিরক্ত আমির। যদিও সে ছবির প্রচারে এর প্রভাব পড়বে না বলেই মনে করেন নায়ক।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ