Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সম্পর্কের টানাপোড়েনে ভিডিয়ো রেকর্ড করে আত্মঘাতী হলেন যুবতী

: প্রেমিকের সঙ্গে সম্পর্কে অবনতির জেরে মোবাইলে ভিডিয়ো রেকর্ড করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায়।

সম্পর্কের টানাপোড়েনে ভিডিয়ো রেকর্ড করে আত্মঘাতী হলেন যুবতী
  • ৯ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: প্রেমিকের সঙ্গে সম্পর্কে অবনতির জেরে মোবাইলে ভিডিয়ো রেকর্ড করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক যুবতী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। মৃত যুবতীর নাম প্রিয়া দাস(২০)। তিনি কল্যাণীর আইটিআই কলেজের ছাত্রী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। মেয়েকে বারবার ডাকাডাকি করেও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁর বাবা রাজু দাস। ঘরের ভিতরে ঢুকে প্রিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। পাশে পড়ে ছিল মোবাইল ফোন। দ্রুত দড়ি কেটে তাঁকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মৃতার পরিবারের অভিযোগ, প্রিয়ার সঙ্গে কৃষ্ণগঞ্জ এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক বর্তমানে কর্মসূত্রে বেঙ্গালুরুতে রয়েছেন। পরিবারের দাবি, সম্পর্কের টানাপোড়েনের জেরেই প্রিয়া চরম সিদ্ধান্ত নেন। মৃতার বাবা বলেন, একটি ছেলের চাপে আমার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কেন এই সিদ্ধান্ত নিল, সেই কথা আমার মেয়ে ভিডিয়ো রেকর্ড করে রেখে গিয়েছে। মৃত্যুর আগে ওই ভিডিয়ো মোবাইলে রেকর্ড করেছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা মোবাইল ফোনে একটি ভিডিয়ো রেকর্ড করেছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

সম্পর্কিত সংবাদ