Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন মুলুকে ভারতীয় প্রৌঢ়ের মুণ্ডচ্ছেদ করল এক যুবক! চাঞ্চল্য

সামান্য বিষয় নিয়ে বচসা। তারপরেই এক ভারতীয় প্রৌ‌ঢ়ের মুণ্ড ছেদ করলেন যুবক। সেই কাটা মুণ্ডতে লাথিও মারল সে। সবটাই ধরা পড়েছে সিসিটিভিতে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ডালাসে

মার্কিন মুলুকে ভারতীয় প্রৌঢ়ের মুণ্ডচ্ছেদ করল এক যুবক! চাঞ্চল্য
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৯
Prefer us on Google

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর: সামান্য বিষয় নিয়ে বচসা। তারপরেই এক ভারতীয় প্রৌ‌ঢ়ের মুণ্ড ছেদ করলেন যুবক। সেই কাটা মুণ্ডতে লাথিও মারল সে। সবটাই ধরা পড়েছে সিসিটিভিতে। ঘটনাটি ঘটেছে আমেরিকার ডালাসে। সেখানেই রাস্তার ধারে দীর্ঘদিন ধরেই একটি মোটেল চালাতেন চন্দ্রমৌলি নাগামাল্লাইয়াহ (৫০)। আদপে তিনি কর্ণাটকের বাসিন্দা। কিন্তু দীর্ঘদিন ধরেই আমেরিকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছেন চন্দ্রমৌলি। জানা গিয়েছে, সেপ্টেম্বরের ১০ তারিখে নিজের মোটেলেই ছিলেন চন্দ্রমৌলি। সেখানেই অভিযুক্তের সঙ্গে তাঁর বচসা হয়।

Advertisement

অভিযুক্ত যুবক চন্দ্রমৌলির মোটেলেই কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, মোটেলে একটি ওয়াশিং মেশিন ভাঙা রয়েছে। কিছুদিন আগেই সেটি ভেঙে যায়। চন্দ্রমৌলি ওই যুবককে সেই ওয়াশিং মেশিন ব্যবহার করতে নিষেধ করে। কিন্তু মালিকের কথা বুঝতে পারেনি ওই যুবক। বিষয়টি তাকে বোঝানোর জন্য মোটেলের অন্য এক কর্মচারীকে নির্দেশ দেন ওই প্রৌঢ়। তাকে কেন্দ্র করেই শুরু হয় বচসা। অপমানিত বোধ করেন ওই যুবক। বচসা চলাকালীন ধারালো অস্ত্র দিয়ে চন্দ্রমৌলির মুণ্ডচ্ছেদ করে দেন অভিযুক্ত। সঙ্গে তাঁকে কোপানও ওই যুবক। বিষয়টি দেখতে পেয়ে ছুটে আসেন প্রৌঢ়ের স্ত্রী ও সম্তান। তাঁরা যুবককে আটকানোর চেষ্টা করেন। তাঁদের ধাক্কা মেরে সরিয়ে দেন ওই যুবক।

তারপর ধারালো ওই অস্ত্র দিয়ে প্রৌঢ়ের মাথা কেটে ফেলেন অভিযুক্ত। ছিন্ন মুণ্ডে লাথি মারেন। তা তুলে নিয়ে জঞ্জালের স্তূপের দিকে এগিয়ে যান। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়। তার নাম ইয়োরডানিস কোবোস-মার্টিনেজ(৩৭)। পুলিশ সূত্রে খবর, ওই যুবক আগেও এইধরণের অপরাধ করেছে। তদন্ত শুরু হয়েছে। গোটা বিষয়টি নিয়ে দুঃখিত ভারতীয় দূতাবাস। 

Advertisement
সম্পর্কিত সংবাদ