Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইস্টার্ন টেরেসে আয়োজিত হল এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা— ‘উত্তরণ’। দ্বিজেন্দ্রলাল রায়ের সৃষ্টি ‘স্বর্গের পরী হবে সহচরী’ যেন জীবন্ত হয়ে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণে।

অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা
  • ১৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ইস্টার্ন টেরেসে আয়োজিত হল এক অনন্য সাংস্কৃতিক সন্ধ্যা— ‘উত্তরণ’। দ্বিজেন্দ্রলাল রায়ের সৃষ্টি ‘স্বর্গের পরী হবে সহচরী’ যেন জীবন্ত হয়ে উঠেছিল অনুষ্ঠান প্রাঙ্গণে। অনুষ্ঠানের মূল ভিত্তি ছিল দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত ও অতুলপ্রসাদের গানের সুর। ৮২ জন শিল্পীর সমবেত কণ্ঠে ‘আজি গাও মহাগীত’ ও ‘ধনধান্যে পুষ্পভরা’-র মতো গানগুলি এক মায়াবী পরিবেশ তৈরি করে। এছাড়া একক গানে নূপুর ছন্দা ঘোষের কন্ঠে ‘কে আবার বাজায় বাঁশি’, ‘একা মোর গানের তরী’, ইত্যাদি গানগুলি ছিল অত্যন্ত মনোগ্রাহী। এরই সঙ্গে ঊর্মিমালা বসুর বাচনে ও শিল্পী ববিতা দাসের তুলির ছোঁয়ায় প্রাণ পায় একাধিক নারী চরিত্র। পাশাপাশি ঊর্মিলা ভৌমিকের ছাত্রীদের নৃত্য পরিবেশনা অপূর্ব। যন্ত্রাণুষঙ্গে দীপঙ্কর আচার্য্য, তন্ময় চট্টোপাধ্যায়, শুভ চক্রবর্তীর সুরমূর্ছনা শ্রোতাদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে গেঁথেছিলেন সঞ্চালক শুভ জোয়াদ্দার। 

Advertisement

সঞ্জয় চক্রবর্তী

সম্পর্কিত সংবাদ