Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

সাঁইথিয়া পুরসভার মোট ১৪ জন কাউন্সিলরের ইস্তফা, ভবিষ্যত্ কী ? উঠছে প্রশ্ন

সোমবার সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত ও ভাইস চেয়ারম্যান কামাল কাজি হোসেন-সহ মোট ১৪ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেন।

সাঁইথিয়া পুরসভার মোট ১৪ জন কাউন্সিলরের ইস্তফা, ভবিষ্যত্ কী ? উঠছে প্রশ্ন
  • ৮ জুন, ২০২৬ ১৭:৪০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সোমবার সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বিপ্লব দত্ত ও ভাইস চেয়ারম্যান কামাল কাজি হোসেন-সহ মোট ১৪ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করেন। সোমবার দুপুরে চেয়ারম্যান বিপ্লব দত্তের নেতৃত্বে ১৪ জন কাউন্সিলর সিউড়ি সদর মহকুমা শাসক সুপ্রতীক সিংহের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। ১৬ আসন বিশিষ্ট সাঁইথিয়া পুরসভার মোট ১৪ জন কাউন্সিলর ইস্তফা দেওয়ায় পুরবোর্ডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

Advertisement

অন্যদিকে, একই দিনে সিউড়ি-২ ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতেও পদত্যাগের ঘটনা ঘটেছে। এই পঞ্চায়েতের প্রধান সুমিত্রা টুডু-সহ মোট ছয়জন জনপ্রতিনিধি সোমবার দুপুরে সিউড়ি-২ ব্লকের বিডিও-র কাছে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ