Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

‘ভয়ংকর অভিজ্ঞতা’

গত বছর ১৬ জানুয়ারি। সেই রাত কোনোদিন ভুলতে পারবেন না অভিনেতা সইফ আলি খান।

‘ভয়ংকর অভিজ্ঞতা’
  • ২৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

  গত বছর ১৬ জানুয়ারি। সেই রাত কোনোদিন ভুলতে পারবেন না অভিনেতা সইফ আলি খান। সেই রাতে তাঁর বাড়িতে ঢুকে হামলা চালায় এক দুষ্কৃতী। ১৬ বার ছুরির কোপ মারা হয় তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবার সেই ‘অভিশপ্ত’ রাত নিয়ে মুখ খুললেন অভিনেতা। বললেন, ‘আমরা প্রত্যেকে আলাদাভাবে এই ঘটনার মোকাবিলা করেছি। এই অভিজ্ঞতা সারা জীবনের সঞ্চয়। জেহকে (সইফের ছোটো ছেলে) বাঁচাতে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। তারপরই ছুরির কোপ।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ