Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ঘুম ভাঙার গল্প

সকালে ঘুম ভাঙতে চায় না কিংশুকের। মফঃস্বল থেকে শহরে আসা ছেলেটার জীবনে সমস্যা এই একটাই। আর সবকিছু? একদম পারফেক্ট।

ঘুম ভাঙার গল্প
  • ৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

• সকালে ঘুম ভাঙতে চায় না কিংশুকের। মফঃস্বল থেকে শহরে আসা ছেলেটার জীবনে সমস্যা এই একটাই। আর সবকিছু? একদম পারফেক্ট। শহুরে জীবনযাপনে মানিয়ে নিয়েছে সে। কিন্তু তাড়াতাড়ি ঘুম আর সকালে ওঠা... দু’টোই তার সিলেবাসের বাইরে। আপাত তুচ্ছ এই সমস্যার ফলেই কিংশুক ফেঁসে যায় নানা সমস্যার চক্রবূহ্যে। দেরি করে অফিস যাওয়া, ডেডলাইন মিস, প্রেমে সমস্যা— জর্জরিত হয়ে ওঠে জীবন। এ সমস্যা কিংশুকের একার নয়। বর্তমান প্রজন্মের অনেকেরই। তাদেরই গল্প ‘গেট আপ কিংশুক’। চলতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি। মুখ্য চরিত্রে শাহির রাজ। পরিচালক নন্দন ঘোষের এটিই প্রথম ফিচার ছবি। পরিচালক জানালেন, ‘কমেডি ঘরানার এই ছবির ছত্রে ছত্রে রয়েছে বাংলা সিনেমার প্রতি ট্রিবিউট। কমেডি ছবি তো সাধারণত ফেস্টিভ্যালে দেখা যায় না। তবে আমাদের ছবিতে জীবনবোধের কথা রয়েছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ