Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

সোনাম ওয়াংচুকের তিন মিনিটের বক্তব্যের সাত মিনিটের অনুবাদ!

যদি তিন মিনিটের বক্তব্যের অনুবাদ ৭-৮ মিনিটের হয়, তবে সেখানে অন্য উদ্দেশ্য রয়েছে।’ পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক মামলায় এমনই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের।

সোনাম ওয়াংচুকের তিন মিনিটের বক্তব্যের সাত মিনিটের অনুবাদ!
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘যদি তিন মিনিটের বক্তব্যের অনুবাদ ৭-৮ মিনিটের হয়, তবে সেখানে অন্য উদ্দেশ্য রয়েছে।’ পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক মামলায় এমনই পর্যবেক্ষণ দেশের সর্বোচ্চ আদালতের। লাদাখের অশান্তিতে উসকানির অভিযোগে গত বছর সেপ্টেম্বরে সোনামকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে তিনি জেলবন্দি। সোনামের মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন স্ত্রী গীতাঞ্জলি। সোমবার সেই মামলায় কেন্দ্রের করা সোনামের বক্তব্যের অনুবাদ নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে বিচারপতি অরবিন্দ কুমার ও বিচারপতি পিবি ভারালের বেঞ্চ। শুনানিতে আইনজীবী কপিল সিবাল অভিযোগ করেন, সোনামের বক্তব্যের যথার্থ অনুবাদ করা হয়নি। সেখানে এমন অনেক শব্দ রয়েছে যা তাঁর মক্কেল উচ্চারণই করেননি। এরপরেই অতিরিক্ত সলিসিটার জেনারেল কেএম নটরাজনের উদ্দেশে বিচারপতিদ্বয় বলেন, ‘সোনামের বক্তব্যের যথার্থ অনুবাদ হওয়া উচিত। সেখানে কোনো ভুল থাকা ঠিক নয়। যদি তিন মিনিটের বক্তব্যের অনুবাদ যদি ৭ মিনিটের হয়, তবে সেখানে কোনো উদ্দেশ্য রয়েছে।’ সরকারপক্ষের আইনজীবীর সাফাই, তিনি ওই ভাষা সম্পর্কে তিনি অবহিত নন। পালটা আদালত বলে, ‘এআইয়ের যুগে অনুবাদের অন্তত ৯৮ শতাংশ নির্ভুল হওয়া কাম্য।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ