Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬

স্ত্রী-দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য

কর্ণাটকের মাইসুরু জেলায় ঘটল মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ড। জানা গিয়েছে, স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি।

স্ত্রী-দুই মেয়েকে খুনের পর আত্মঘাতী স্বামী, চাঞ্চল্য
  • ২২ জুলাই, ২০২৬ ১০:৫৭
Prefer us on Google

কর্ণাটক, ২২ জুলাই: কর্ণাটকের মাইসুরু জেলায় ঘটল মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ড। জানা গিয়েছে, স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে খুন করার পর নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মাইসুরুর হুনসুর শহরের নিউ মারুতি লেআউট এলাকায়।পুলিশ মারফত জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম হরিশ (৪৯), তাঁর স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)।

Advertisement

প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, অভিযুক্ত নাকি প্রথমে স্ত্রী ও দুই মেয়ের মুখ আঠালো টেপ দিয়ে আটকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর বাড়ির প্রথম তলার একটি ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে নিজে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছে একটি সুইসাইড নোটও। পুলিশ সুইসাইড নোটটি উদ্ধার করে জানান, সেখানে উপরে লেখা ছিল, আমি উপরের ঘরে ফাঁসি দিচ্ছি। এরপর আমার শেষ ইচ্ছা এইরকম বলে কয়েকটি অনুরোধও লিখে গিয়েছিলেন হরিশ।
কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে পুলিশ। সেইসঙ্গে ঘটনাটি খতিয়ে দেখছে তদন্তকারী দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ