Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সমর্থকের মেয়ের প্রাণ গেলেও ঝাঁঝ নেই আন্দোলনে, অভিযোগ বাম কর্মীদেরই একাংশের

সিপিএম সমর্থকের বাড়ির নাবালিকা মেয়ে মারা গিয়েছে বোমার আঘাতে

সমর্থকের মেয়ের প্রাণ গেলেও ঝাঁঝ নেই আন্দোলনে, অভিযোগ বাম কর্মীদেরই একাংশের
  • ২৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএম সমর্থকের বাড়ির নাবালিকা মেয়ে মারা গিয়েছে বোমার আঘাতে। সোমবার রাতেই মৃতার মাকে নিয়ে স্থানীয় থানায় পৌঁছে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। কিন্তু ঠিক তার পরের দিন তেমন কোনও বড় আন্দোলন দেখা গেল না বলেই দাবি, বাম কর্মী-সমর্থকদের একাংশের। তাঁদের প্রশ্ন, এতবড় ঘটনার পরেও আন্দোলনের ঝাঁঝ নেই কেন? এক রাজ্যস্তরের নেতাও বলেন, এটা ঠিকই যে, পরের দিন যেভাবে আন্দোলনের দরকার ছিল, সেটা হয়ে ওঠেনি। যদিও এই যুক্তি মানতে চান না সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার সাংবাদিক সম্মেলন থেকে তিনি স্পষ্ট বলেছেন, গোটা রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল হয়েছে। সেইদিন বাম ছাত্র-যুবরা ঘটনাস্থলে ছিলেন। এদিন তিনি ঘোষণা করেন, ২৮ তারিখ মীনাক্ষী, সেলিম সহ অন্যান্যরা কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ করবেন। ২৯ তারিখ বিমান বসুর নেতৃত্বে বামফ্রন্ট প্রতিনিধি দলও মৃতার বাড়িতে যাবেন।

Advertisement

মঙ্গলবার থেকে দু’দিন ব্যাপী রাজ্য কমিটির বৈঠকে বসেছিল সিপিএম। সূত্রের খবর, এই বৈঠক থেকেই সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। তিনি রাজ্য-কেন্দ্রর নিয়ন্ত্রণে কাজ করবেন। সাংবাদিক সম্মেলনে সেলিম বলেন, ‘বৈঠকে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্ব ভাগ নির্ধারিত হয়। গত দু’মাস যে আন্দোলন-সংগ্রাম, সন্ত্রাসবাদী হামলা, বিশ্বব্যাপী টানাপোড়েন সহ রাজ্যের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ