Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির মৃত্যু

মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হল।

বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির মৃত্যু
  • ২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বহরমপুর: মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মৃত্যু হল। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার সূত্রে খবর দু’দিন আগে ওই সাজাপ্রাপ্ত বন্দিকে অসুস্থ অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃতের পরিবার শনিবার দুপুরে মৃত্যুর খবর পায়। মৃতের নাম মফিদুল শেখ(৩৫)। বাড়ি রানিনগর থানার মদনপুরে। মৃতের পরিবারের দাবি, কীভাবে মৃত্যু হয়েছে এখনও আমরা জানতে পারিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাকে কুপিয়ে খুনের অভিযোগে যাবজ্জীবন সাজা হয়েছিল মফিদুলের। বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছ’বছর ধরে ছিলেন। মাস কয়েক আগে সংশোধনাগারে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তখন সংশোধনাগার থেকেই চিকিৎসা করিয়ে সুস্থ করা হয়। গত শুক্রবার মফিদুলকে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃতের দাদা আমজাদ শেখ বলেন, মাকে খুনের অপরাধে সাজা হয়েছিল। হাসপাতালে ভর্তি করা হলেও আমাদের জানানো হয়নি। মৃত্যুর পরই খবর দেওয়া হয়েছে। মৃত্যুর কারনও জানতে পারিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ