নাগোয়া: এশিয়ান গেমসের কবাডিতে পদক নিশ্চিত করল ভারতের পুরুষ ও মহিলা ব্রিগেড। শুক্রবার দুই দলই ফাইনালের ছাড়পত্র আদায় করে। ফলে নিদেনপক্ষে রুপো নিশ্চিত ভারতের। তবে দুই দলই শিরোপা ধরে রাখতে মরিয়া। মহিলাদের শেষ চারের ম্যাচে প্রতিপক্ষ ছিল নেপাল। ৪৮-২৮ ব্যবধানে ম্যাচ জিতে সোনার আশা জাগাল প্রমীলা বাহিনী। অন্যদিকে, পুরুষদের সেমি-ফাইনালে থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল গতবারের স্বর্ণপদক জয়ীরা। প্রতিপক্ষকে ৬৬-২৮ ব্যবধানে বশ মানান সুনীল কুমাররা। শনিবার ফাইনালে পুরুষ ও মহিলা উভয় দলের প্রতিপক্ষ ইরান।



