কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০’র আকর্ষণ বাড়াতে আয়োজকরা আগেই ঘোষণা করেছিলেন, গ্যালারাতি কোনও দর্শক যদি এক হাতে ক্যাচ ধরতে পারেন, তাঁকে এক কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আর এক দর্শক সেই পুরস্কার লুফেও নিলেন। ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে এমআই কেপ টাউনের রিকেলটনের ছক্কা গ্যালারিতে এক হাতে ক্যাচ ধরেন তিনি। সঙ্গে সঙ্গেই ধারাভাষ্যকাররা বলেন, সংশ্লিষ্ট সমর্থক ভারতীয় মুদ্রায় ১ কোটি জিতে নিয়েছেন।



