Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, মাথা উড়ে গেল মালিকের

আইসক্রিম কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে মাথা উড়ে গেল মালিকের।

কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, মাথা উড়ে গেল মালিকের
  • ১৭ ডিসেম্বর, ২০২৫ ১৫:১২
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: আইসক্রিম কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের জেরে মাথা উড়ে গেল মালিকের। আজ, বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার বিরোহীর হালদার পাড়া এলাকায়। মৃতের নাম সন্তোষ রায়। বয়স ৭৫ বছর। জানা গিয়েছে, এদিন সকালে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বের করছিলেন সন্তোষবাবু। আচমকা গ্যাস সিলিন্ডার ফেটে যায়। ঘটনাস্থলেই মারা যান তিনি।  

Advertisement

জানা গিয়েছে, এই কারখানার দুজন মালিক। অপর মালিকের নাম চিত্তরঞ্জন বিশ্বাস। বিস্ফোরণের খবর পেয়ে ছুঁটে আসে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ কারখানার অপর মালিক চিত্তরঞ্জন বিশ্বাসকে আটক করেছে। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানার সমস্ত বৈধ নথি আছে কিনা তাও যাচাই করে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ