Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডোমজুড়ের বাড়িতেই চক্র! জোয়ার ভূমিকা নিয়ে চরম রহস্য

শুধু শ্বেতা ও আরিয়ান নয়, সোদপুরের তরুণীর ওপর গত পাঁচ মাস ধরে পাশবিক অত্যাচারের ঘটনায় যুক্ত ছিল জোয়া খান নামের আরেক মহিলাও

ডোমজুড়ের বাড়িতেই চক্র! জোয়ার ভূমিকা নিয়ে চরম রহস্য
  • ১০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শুধু শ্বেতা ও আরিয়ান নয়, সোদপুরের তরুণীর ওপর গত পাঁচ মাস ধরে পাশবিক অত্যাচারের ঘটনায় যুক্ত ছিল জোয়া খান নামের আরেক মহিলাও। যদিও রহস্যময়ী এই মহিলা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য নেই পুলিসের হাতে। কিন্তু এই মহিলা অভিযুক্তদের ফ্ল্যাটে উপস্থিত ছিল বলে এক প্রকার নিশ্চিত পুলিস। ঘটনা প্রকাশ্যে আসার স্থানীয় সূত্রে জানা গিয়েছিল, শ্বেতা খানের মেয়ে জোয়া। 

Advertisement

গত দশ বছরেরও বেশি সময় ধরে বাঁকড়ার ফকিরপাড়ার ওই ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছে শ্বেতা খান ও তার ছেলে আরিয়ান। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংসারে অশান্তির কারণে শ্বেতার প্রথম পক্ষের স্বামী অন্যত্র থাকেন। ২০২১ সালে পুজোর সময় আত্মঘাতী হয়েছিলেন তাদের কন্যা ঈশিকা খান। মায়ের অত্যাচার সত্ত্বেও যৌন কারবারে নামতে অস্বীকার করেছিলেন তিনি। আরিয়ান এই দম্পতিরই ছেলে। কিন্তু সোদপুরের তরুণীর ওপর অত্যাচারের ঘটনায় জোয়া খান নামের যে মহিলার নাম উঠে আসছে, তিনি সরাসরি এই পরিবারের কেউ নন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের কথায়, শ্বেতার এই ফ্লাটে বহু তরুণী ও যুবতী মেয়ের আনাগোনা ছিল নিত্যদিন। অনেকেই মাসের পর মাস ধরে এই ফ্ল্যাটেই থাকত। আবার সে একটি মেয়েকে নিজের কাছে রেখে লালন পালন করছিল বলেও জানা গিয়েছে। তবে সেই মেয়েটি জোয়া কি না, তা খতিয়ে দেখছে পুলিস। জানা গিয়েছে, সোদপুরের আক্রান্ত তরুণীকে নিয়ে কুলু-মানালি ঘুরতে গিয়েছিল শ্বেতা ও আরিয়ান। সেখানেই আরিয়ানের কথার জালে জড়িয়ে তার প্রেমেও পড়েছিলেন তিনি। এরপর বাঁকরার ফ্ল্যাটে ফিরতেই তিনি আন্দাজ করেন, জোয়া নামের ওই মহিলাও যৌন কারবারের সঙ্গে যুক্ত। শ্বেতা ও আরিয়ানের পাশাপাশি জোয়ার অমানুষিক অত্যাচারের কথাও প্রকাশ করেছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ