Bartaman Logo
২১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আদি-নব্যের লড়াই ময়নাগুড়ি বিজেপির অন্দরে

আদি-নব্যের লড়াইতে জেরবার জলপাইগুড়ির জেলা বিজেপি। বসে যাওয়া নেতাদের টেনে তুলতে ব্যর্থ ময়নাগুড়ি বিধানসভার বিজেপি নেতারা।

আদি-নব্যের লড়াই ময়নাগুড়ি বিজেপির অন্দরে
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: আদি-নব্যের লড়াইতে জেরবার জলপাইগুড়ি জেলা বিজেপি। বসে যাওয়া নেতাদের টেনে তুলতে ব্যর্থ ময়নাগুড়ি বিধানসভার বিজেপি নেতারা। আদি বিজেপি নেতা সহ দলের একাধিক দায়িত্বে থাকা নেতারা বর্তমান দলীয় নেতাদের ঔদ্ধত্যের শিকার বলে অভিযোগ।

Advertisement

এক সময় জলপাইগুড়ি জেলার সম্পাদকের দায়িত্বে থাকা অনুপ পাল, প্রাক্তন যুব মোর্চার মণ্ডল সভাপতি অমিত পাল, প্রাক্তন যুব মোর্চার সাধারণ সম্পাদক অংশুমান রায় নিজেদের দলীয় কাজ থেকে সরিয়ে নিয়েছেন। তাঁদের অভিযোগ, ময়নাগুড়িতে দল নীতি-আদর্শ নিয়ে চলছে না।  বর্তমানে যাঁরা দায়িত্বে রয়েছেন, তাঁরা নিজেদের মতো করে দল চালাচ্ছেন। সে কারণে তাঁদের উপেক্ষিত হতে হচ্ছে। ময়নাগুড়ি বিধানসভায় হাজারের উপর কর্মী নিজেদের সরিয়ে নিয়েছেন বলেও অভিযোগ। দলে পরিবারতন্ত্র চলছে বলেও দাবি বিক্ষুব্ধদের। ময়নাগুড়ি বিধানসভায় বিজেপির কিছু নেতা নিজেদের স্বৈরাচারী মনোভাবে দল চালানোর কারণেই পুরনো বিজেপি নেতাকর্মীদের ব্রাত্য করে রাখা হয়েছে।

বিক্ষুব্ধদের দাবি, ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়কে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ