‘ইচ্ছুকদের’ ক্লাসে ফেরার ডাক
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সত্যজিত্ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও (এসআরএফটিআই) ইচ্ছুক-অনিচ্ছুকের বিভাজন! প্রতিষ্ঠানের উপাচার্য সন্তোষ আজমেরা বলেছেন, ‘আমরা সমস্ত ইচ্ছুক পড়ুয়াদের কাছে আবেদন জানাচ্ছি, আপনারা ক্লাসে যোগ দেওয়ার জন্য সম্মতি জানান। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ ছাত্র সংসদ পালটা বিবৃতি দিয়ে বলেছে, ‘ইচ্ছুক-অনিচ্ছুক পড়ুয়া বলে কোনো বিভাজন নেই। আমরা সবাই কঠিন প্রবেশিকা পরীক্ষা দিয়ে পড়তে এসেছি।’ উপাচার্য বলেন, ‘শিক্ষকরা পড়ুয়াদের সঙ্গে কথা বলছেন। কিছু পড়ুয়া নির্দিষ্ট দাবি ছাড়াই আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছেন। আন্দোলনের রাজনীতিকরণ করেছেন। বাইরে থেকেও লোক নিয়ে আসছেন। প্রতিষ্ঠান ভালো পড়ুয়াদের দেখাশোনা করবে এবং কয়েকজনের জন্য যাতে তাঁদের সমস্যা না-হয় তা দেখবে।’ ছাত্র সংসদের বক্তব্য, ‘আমরা ক্লাসে ফিরতে চাই। উপাচার্য ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন।’

Advertisement