একই দিনে তিনটি রোলস রয়েস কিনল ব্যবসায়ী পরিবার
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বিশ্বের অন্যতম বিলাসবহুল, বিখ্যাত ও দামি গাড়ি। রোলস রয়েস। অনেকে বলেন, এই গাড়ি আভিজাত্যের প্রতীক। গ্যারাজে ১০-২০টি নামজাদা সংস্থার গাড়ি থাকলেও একটি রোলস রয়েস তাতে অন্য মাত্রা যোগ করে। সেখানে একটি নয় একদিনে তিন-তিনটি এই সংস্থার গাড়ি কিনে শোরগোল ফেলে দিয়েছে ভারতীয় পরিবার। জানা গিয়েছে, রিয়েল এস্টেট ব্যবসায় পরিচিত নাম ইভি হোমস সংস্থা। সেই সংস্থার কর্ণধারের পরিবারের ছেলে অ্যারন ভিকি থমাসই একদিনে তিনটি রোলস রয়েস কিনেছেন। এরমধ্যে রয়েছে একটি আল্ট্রা লাক্সারিয়াস টু-টোন ফ্যানটম ও দুটি কালিনান এসইউভি। বিলাসবহুল গাড়িগুলি নিজেদের মতো কাস্টমাইজডও করেছেন অ্যারন। সবমিলিয়ে তিনটি গাড়ির দাম ৫০ কোটি টাকারও বেশি। 

Advertisement