Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাতভর রণক্ষেত্র! পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে গুরুতর জখম পুলিশকর্মী

জুয়ার আসরে পুলিশের অভিযানকে ঘিরে রাতভর রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের সালারের খাড়েরা গ্রাম। চলে হাতাহাতি।

রাতভর রণক্ষেত্র! পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে গুরুতর জখম পুলিশকর্মী
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: জুয়ার আসরে পুলিশের অভিযানকে ঘিরে রাতভর রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের সালারের খাড়েরা গ্রাম। চলে হাতাহাতি। পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে লাগাতার বোমাবাজিরও অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন সালার থানার এএসআই সাদেক আলি তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

Advertisement

রবিবার রাতে একটি জুয়ার আসরে পুলিশি অভিযানকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত বলে জানা যায়। অভিযোগ, এরপর একটি বাড়িতে ভাঙচুর চালায় পুলিশ। তা নিয়েই গ্রামবাসীদের সঙ্গে পুলিশের বচসা গড়ায় তুমুল সংঘর্ষে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, রাতভর দফায় দফায় বোমাবাজির অভিযোগ সামনে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পার্শ্ববর্তী চারটি থানার বিশাল পুলিশ বাহিনী এনে গোটা গ্রাম ঘিরে ফেলা হয়। টিয়ার গ্যাস ছুড়ে গ্রামবাসীদের ছত্রভঙ্গ করতে হয় পুলিশকে। খবর পেয়ে মধ্যরাতে ঘটনাস্থলে পৌঁছন জেলা পুলিশ সুপার সচীন মক্কার, অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক যাদব-সহ বিশাল পুলিশ বাহিনী। ভোরের দিকে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এলাকায় চাপা উত্তেজনা এখনো রয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ