Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডানকুনি-নৈহাটি শাখায় আজ বাতিল রাতের একগুচ্ছ ট্রেন

শিয়ালদহ-ডানকুনি-নৈহাটি রুটে আজ, মঙ্গলবার রাতের গুচ্ছ ট্রেন বাতিল থাকবে।

ডানকুনি-নৈহাটি শাখায় আজ বাতিল রাতের একগুচ্ছ ট্রেন
  • ৯ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ-ডানকুনি-নৈহাটি রুটে আজ, মঙ্গলবার রাতের গুচ্ছ ট্রেন বাতিল থাকবে। শিয়ালদহ ও বিধাননগর স্টেশন রোড স্টেশনের মাঝে একটি রেল ব্রিজের জরুরি রক্ষণবেক্ষণের জন্য আজ সংশ্লিষ্ট রুটে ট্রেন পরিষেবা ব্যাহত হবে। এই কাজের জন্য আজ মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ভোর সাড়ে তিনটে পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। যার জেরে এই সময়ে চারটি ট্রেন চলবে না। ট্রেনগুলির নম্বর—শিয়ালদহ-ডানকুনি লোকাল (৩২২৪৯), ডানকুনি-শিয়ালদহ লোকাল (৩২২৫২), শিয়ালদহ-নৈহাটি লোকাল (৩১৪৪৭) এবং নৈহাটি-শিয়ালদহ লোকাল (৩১৪৫০)। এছাড়াও আজ আপ-ডাউনে শিয়ালদহ-শান্তিপুর লোকাল (৩১৫৪২, ৩১৫১১) গোটা রুটে যাত্রা করবে না। জোড়া এই লোকাল আজ বারাকপুরে যাত্রা শেষ ও শুরু করবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ