Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

গুলিতে জখম এক বাংলাদেশি পাচারকারী

বিএসএফের-এর গুলিতে জখম হল এক বাংলাদেশি পাচারকারী। বুধবার সন্ধ্যায় বসিরহাটের জলসীমান্তে ৭৪ নম্বর ব্যাটালিয়নের সোলাদানা এলাকায় নজরদারির সময় ঘটনাটি ঘটে

গুলিতে জখম এক বাংলাদেশি পাচারকারী
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা বসিরহাট: বিএসএফের-এর গুলিতে জখম হল এক বাংলাদেশি পাচারকারী। বুধবার সন্ধ্যায় বসিরহাটের জলসীমান্তে ৭৪ নম্বর ব্যাটালিয়নের সোলাদানা এলাকায় নজরদারির সময় ঘটনাটি ঘটে। বিএসএফ আধিকারিকদের দাবি,  সন্দেহভাজন ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার পরও ওই ব্যক্তি এগিয়ে যেতেই জওয়ানরা গুলি চালান। জখম অবস্থায় তাঁকে জল থেকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে ভরতি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকে বিএসএফ সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ