Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দক্ষিণ ভাটোরায় এবার চালু হচ্ছে ১০ শয্যার হাসপাতাল

আমতা বিধানসভার ভাটোরার বাসিন্দাদের চিকিৎসার অন্যতম ভরসা দক্ষিণ ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তৃণমূল সরকারের আমলে এই স্বাস্থ্যকেন্দ্রে একাধিক পরিষেবা চালু হয়েছে।

দক্ষিণ ভাটোরায় এবার চালু হচ্ছে ১০ শয্যার হাসপাতাল
  • ১০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আমতা বিধানসভার ভাটোরার বাসিন্দাদের চিকিৎসার অন্যতম ভরসা দক্ষিণ ভাটোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। তৃণমূল সরকারের আমলে এই স্বাস্থ্যকেন্দ্রে একাধিক পরিষেবা চালু হয়েছে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুনভাবে সেজে উঠতে চলেছে এটি। প্রশাসন সূত্রে খবর, ১ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে এই স্বাস্থ্যকেন্দ্রে ‘ইন্ডোর’ সহ একাধিক চিকিৎসা পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি এবার হাসপাতালে রূপান্তরিত হতে চলেছে। 

Advertisement

সূত্রের খবর, ইতিমধ্যে এই অর্থ অনুমোদন হয়েছে। মঙ্গলবার দুপুরে পূর্তদপ্তরের আধিকারিকদের নিয়ে সেই কাজের অগ্রগতি পরিদর্শন করলেন আমতার বিধায়ক সুকান্ত পাল। তাঁর সঙ্গে ছিলেন আমতা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেবুব আলি সহ অন্যরা। বাম আমলে তৈরি দক্ষিণ ভাটোরার এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিকাঠামোর অভাবে ধুঁকছিল। ফলে চিকিৎসায় সমস্যার মুখে পড়তে হচ্ছিল দ্বীপাঞ্চলের বাসিন্দাদের। সেই সমস্যার কথা মাথায় রেখে কেন্দ্রটির সংস্কার করার উদ্যোগ নেন বিধায়ক সুকান্ত পাল। সেই মতো তিনি মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দেন। সূত্রের খবর, বিধায়কের প্রস্তাব পাওয়ার পাঁচ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কেন্দ্রটি সংস্কারের জন্য ৩২ লক্ষ টাকা অনুমোদন করেন। এরপর স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কারের কাজ শুরু হয়। বর্তমানে সেই কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে।
এর মাঝে বিধায়কের উদ্যোগে এই স্বাস্থ্যকেন্দ্রে ‘মাদার অ্যান্ড চাইল্ড হাব’ তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই মতো ৩৫ লক্ষ টাকা অনুমোদন হয়। সেই কাজও চলছে। আর এবার এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ‘ইন্ডোর’ পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হল। আমতার বিধায়ক সুকান্ত পাল জানান, মুখ্যমন্ত্রীর উদ্যোগে দক্ষিণ ভাটোরা প্রাথমিক স্বা্স্থ্যকেন্দ্র নতুনভাবে সেজে উঠছে। ইতিমধ্যে একাধিক পরিষেবা চালু হয়েছে। আগামী দিনে এখানে একটি ১০ শয্যার হাসপাতাল চালুর প্রস্তাব দিয়েছিলাম। হাসপাতাল তৈরির অনুমোদন মিলেছে। খুব শীঘ্র কাজ শুরু হবে। আজ পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন কাজ পরিদর্শন করা হল। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি ১০ শয্যার হাসপাতালে রূপান্তরিত হলে দ্বীপাঞ্চলের ২টি গ্রাম পঞ্চায়েতের ৫০ হাজার মানুষের উপকার হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ