ফের খুলছে ৯৫টি বন্ধ ওয়েবসাইট
  • ১৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: রাজস্থান ও এলাহাবাদ হাইকোর্টের ‘ভুয়ো’ নির্দেশের ভিত্তিতে ১২৯টি বেটিং সংক্রান্ত ওয়েবসাইট ব্লক করে দিয়েছিল কেন্দ্রের টেলি-কমিউনিকেশন দপ্তর। সম্প্রতি এক সংবাদ সংস্থার খবরে গোটা দেশে সাড়া পড়ে যায়। যাচাই না করে সরকারি আধিকারিকরা কীভাবে এমন কাণ্ড ঘটালেন, তা নিয়ে সরব বিরোধী দলগুলি। চাপে পড়ে রাতারাতি ভোল বদল কেন্দ্রের বিজেপি সরকারের। ব্লক হওয়া ১২৯টি ওয়েবসাইটের মধ্যে ৯৫টি  খোলার নির্দেশ দিল টেলিকমিউনিকেশন দপ্তর। শুক্রবার এনিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। সেখানে ওয়েবসাইটগুলি আনব্লক করার জন্য ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের জরুরি ভিত্তিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় শনিবার টেলিকমিউনিকেশন দপ্তরের সচিব অমিত আগরওয়ালকে তলব করে ব্যাখ্যাও চেয়েছে পিএমও।

Advertisement