Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৯৩০ এসআর’কে পোস্টিং, কলকাতায় মাত্র ১৮ জন!

৯৩০ জন সিনিয়র রেসিডেন্ট বা এসআর চিকিৎসককে রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পোস্টিং দিল স্বাস্থ্যদপ্তর।

৯৩০ এসআর’কে পোস্টিং, কলকাতায় মাত্র ১৮ জন!
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৯৩০ জন সিনিয়র রেসিডেন্ট বা এসআর চিকিৎসককে রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে পোস্টিং দিল স্বাস্থ্যদপ্তর। রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ থেকে স্নাতকোত্তর পঠনপাঠন শেষ করার পর তাঁদের তিন বছরের বন্ড সার্ভিস শুরু হল। স্বাস্থ্যদপ্তরের অধীনে থাকা বিভিন্ন মহকুমা, জেলা, সুপার স্পেশালিটি হাসপাতাল, মেডিকেল কলেজ সহ বিভিন্ন ধরনের সরকারি হাসপাতালে তাঁদের পোস্টিং দেওয়া হয়েছে। এই ৯৩০ জনের মধ্যে কলকাতার বিভিন্ন হাসপাতাল তথা মেডিকেল কলেজে পোস্টিং পেয়েছেন মাত্র ১৮ জন! এ নিয়ে ক্ষুব্ধ বিভিন্ন বিরোধী চিকিৎসক সংগঠন। যদিও, এই পোস্টিংয়ের কিছুদিন আগেই রাজ্য সরকার নির্দেশনামা জারি করে জানিয়েছিল, দপ্তরের স্বার্থে এসআরদের রাজ্যের যে কোনো জায়গায় পোস্টিং দেওয়া হতে পারে। সিপিএমপন্থী চিকিৎসক সংগঠন অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস-এর অন্যতম শীর্ষ নেতা ডাক্তার মানস গুমটা বলেন,  এটা অন্যায়। কাউন্সেলিং না করে কীসের ভিত্তিতে কাউকে মেডিকেল কলেজে আর বাকিদের জেলায় পোস্টিং দেওয়া হল? যদিও শীর্ষ স্বাস্থ্যকর্তাদের একাংশের মত, নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ