Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় খড়্গপুর আইআইটির ৯১ জন

দেশে শিক্ষা ও গবেষণার ইতিহাসে আবারও নতুন পালক যোগ করল আইআইটি খড়্গপুর।

বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় খড়্গপুর আইআইটির ৯১ জন
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দেশে শিক্ষা ও গবেষণার ইতিহাসে আবারও নতুন পালক যোগ করল আইআইটি খড়্গপুর। ইউনাইটেড স্টেটস-এর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় এই প্রতিষ্ঠানের ৯১ জন অধ্যাপক জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন আইআইটি খড়্গপুরের বর্তমান ডিরেক্টর সুমন চক্রবর্তীও। আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় সাত দশকের দীর্ঘ যাত্রাপথে খড়্গপুর আইআইটি গবেষণা ও উদ্ভাবন ক্ষেত্রে নতুন দিশা দেখাচ্ছে। এআই ও নতুন প্রযুক্তি ব্যবহারেও সাফল্য পাচ্ছেন এই প্রতিষ্ঠানের পড়ুয়ারা। এদিন আইআইটি ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় আমার ৯০ জন সহকর্মীর থাকাটা গর্বের। প্রতিশ্রুতি দিচ্ছি, খড়্গপুর আইআইটি আগামী দিনেও রূপান্তরমূলক গবেষণার মাধ্যমে বিশ্বকে পথ দেখাবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ