Bartaman Logo
৩০ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় মৃত ৯

মার্কিন মুলুকে ফের বিমান দুর্ঘটনা। মঙ্গলবার লুইসভিল শহরে টেক-অফের সময় ভেঙে পড়ল একটি কার্গো সংস্থা ইউপিএস-এর একটি বিমান। জানা যাচ্ছে, নিজেদেরই গ্লোবাল অ্যাভিয়েশন হাব থেকে আকাশে ওড়ার পরমুহূর্তেই ভেঙে পড়ে বিমানটি।

মার্কিন যুক্তরাষ্ট্রে কার্গো বিমান দুর্ঘটনায় মৃত ৯
  • ৬ নভেম্বর, ২০২৫ ১৬:১১
Prefer us on Google

নিউইয়র্ক: মার্কিন মুলুকে ফের বিমান দুর্ঘটনা। মঙ্গলবার লুইসভিল শহরে টেক-অফের সময় ভেঙে পড়ল একটি কার্গো সংস্থা ইউপিএস-এর একটি বিমান। জানা যাচ্ছে, নিজেদেরই গ্লোবাল অ্যাভিয়েশন হাব থেকে আকাশে ওড়ার পরমুহূর্তেই ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১১। আহতদের অনেকের অবস্থাই সঙ্কটজনক হওয়ায় মৃতের আরও সংখ্যা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। 

Advertisement

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, বিমানটি যখন টেক-অফ করছে, তখনই তার বাঁ দিকের ডানায় আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উঠছে। তার কিছুক্ষণের মধ্যেই বিমানটি মাটিতে আছড়ে পড়ে। তারপরই বিস্ফোরণ। জানা গিয়েছে, হনলুলুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল বিমানটি। সেই জন্য প্রায় সাড়ে ৮ ঘণ্টা উড়ানের পর্যাপ্ত জ্বালানি ছিল তাতে। বিস্ফোরণের অভিঘাতে রানওয়ের কাছাকাছি থাকা কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করছে ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ