Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

একবালপুর কাণ্ডে গ্রেপ্তার ৯, জখম ওসিকে দেখতে হাসপাতালে সিপি

দক্ষিণ কলকাতার একবালপুরে পুলিশের উপরে হামলার ঘটনায় এখনো পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের হয়েছে মোট তিনটি মামলা।

একবালপুর কাণ্ডে গ্রেপ্তার ৯, জখম ওসিকে দেখতে হাসপাতালে সিপি
  • ২২ এপ্রিল, ২০২৬ ১২:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ কলকাতার একবালপুরে পুলিশের উপরে হামলার ঘটনায় এখনো পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের হয়েছে মোট তিনটি মামলা। এদিকে, আক্রান্ত একবালপুল থানার অফিসার ইন-চার্জকে দেখতে মঙ্গলবার সকালে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। 

Advertisement

গতকাল রাতে একবালপুর থানার অন্তর্গত মোমিনপুরের হোসেন শাহ রোডে কলকাতা বন্দর কেন্দ্রের বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের একটি সভা চলাকালীন গণ্ডগোল সৃষ্টি হয়। বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের উপরই চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা। তখনই মারাত্মকভাবে জখম হন ওসি। তাঁর দাবি, ব্লেড বা ওই জাতীয় ধারালো কোনও অস্ত্র তাঁর পায়ে চালানো হয়েছে। এছাড়াও আরো পাঁচ পুলিশকর্মী জখম হয়েছেন। হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ