Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

৮ যুবককে ‘পুলিসবন্ধু’ সম্মান

বিভিন্ন সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে স্থানীয়দের সাহায্য নেয় পুলিস। আমডাঙা থানা এলাকার এরকম বেশ কয়েকটি ঘটনায় পুলিসকে সহযোগিতা করেন স্থানীয়রা।

৮ যুবককে ‘পুলিসবন্ধু’ সম্মান
  • ২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বিভিন্ন সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে স্থানীয়দের সাহায্য নেয় পুলিস। আমডাঙা থানা এলাকার এরকম বেশ কয়েকটি ঘটনায় পুলিসকে সহযোগিতা করেন স্থানীয়রা। এবার পুলিসের পক্ষ থেকে তাঁদের বিশেষ সম্মান তুলে দেওয়া হল। বৃহস্পতিবার আমডাঙা থানার পক্ষ থেকে আট যুবকের হাতে ‘পুলিসবন্ধু’ শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বারাসতের এসডিপিও বিদ্যাগর অজিঙ্কা আনন্ত, বারাসতের ডিএসপি (ট্রাফিক) নীহাররঞ্জন রায় সহ আমডাঙা থানার পুলিসকর্তারা। পুলিস জানিয়েছে, ক’দিন আগে আমডাঙার বৈকণ্ঠপুর এলাকায় জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই আট যুবক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সামাজিক দায়িত্ববোধের পরিচয় দেন তাঁরা। তাই তাঁদের ‘পুলিসবন্ধু’ শংসাপত্র তুলে দেওয়া হল। সম্মানিত যুবক উত্তম দাস, অভিজিৎ কর্মকাররা বলেন, ‘এই স্বীকৃতি আগামী দিনে আমাদের আরও ভালো কাজে উৎসাহিত করবে।’ এদিকে, আমডাঙায় বিভিন্ন সময় সাইবার প্রতারণার ঘটনা ঘটছে। প্রতারকদের খপ্পরে পড়ে মানুষ মোটা টাকা খোয়াচ্ছেন। তাই সাধারণ মানুষকে এদিন সাইবার প্রতারণা নিয়েও সচেতন করা হয়।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ