শিলং: উত্তর-পূর্বের রাজ্য মেঘালয়ে দলবদল। বদলে গেল রাজ্যের রাজনৈতিক সমীকরণ। বিজেপিতে যোগ দিলেন ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির (ইউডিপি) আটজন বিধায়ক। গত কয়েকমাস ধরে পদ্মশিবিরের সঙ্গে আলোচনার পর বুধবার দিল্লিতে এই যোগদানপর্ব সম্পন্ন হয়েছে। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির সর্বভারতীয় মুখপাত্র সম্বিত পাত্র। আট বিধায়ক যোগ দেওয়ায় মেঘালয়ের শাসকদল ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) পরেই দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে বিজেপি। যে আটজন বিধায়ক ইউডিপিতে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরমেন শিল্লা। অন্যরা হলেন লাকমেন রিম্বুই, ওলান সিং সুইন, ম্যাথু বিয়ন্ডস্টার করবাহ, মায়রালবর্ন সিয়েম, পিউস মারউইন, সিনশার থাবাহ এবং বালাজিদ সিমরেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর ইউডিপির অপর বিধায়ক ও প্রভাবশালী নেতা জেমিনো মাওথো। এই যোগদানের ফলে বিজেপির বিধায়কের সংখ্যা বেড়ে হল ১০।



