Bartaman Logo
৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডানকুনি ও ধনেখালিতে কাউন্সিলার সহ ধৃত ৮

ডানকুনি পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরসহ দু’জন ও ধনেখালিতে ৬ জনকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেট ও হুগলি জেলা পুলিশ।

ডানকুনি ও ধনেখালিতে কাউন্সিলার সহ ধৃত ৮
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: ডানকুনি পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরসহ দু’জন ও ধনেখালিতে ৬ জনকে গ্রেপ্তার করল চন্দননগর কমিশনারেট ও হুগলি জেলা পুলিশ। এসআইআর পর্বে ডানকুনি ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সূর্য দে’কে মৃত হিসাবে দেখিয়েছিল নির্বাচন কমিশন।

Advertisement

প্রতিবাদে কালীপুর শ্মশানে পৌঁছে গিয়েছিলেন তিনি। যাঁরা তাঁর নাম বাদ দিয়েছে তাঁরা এসে সৎকারের ব্যবস্থা করুক! এই ছিল তার প্রতিবাদ। জীবিত অথচ এসআইআর-এ মৃতদের তালিকায় নাম থাকার কয়েকজনকে নিয়ে দিল্লি নির্বাচন কমিশনের দপ্তরের গিয়েছিলেন অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দলেও ছিলেন কাউন্সিলার সূর্য। পরে এসআইআর তালিকায় তাঁর নাম ওঠে। এসআইআর পর্বে পরিচিতি পাওয়া সূর্যকে বুধবার গ্রেপ্তার করল ডানকুনি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনির বাসিন্দা সৌমিক পাঁজা নামে এক ব্যক্তি ২৮ মে ২০২৫ সালে আক্রান্ত হন। অভিযোগ, তাঁকে বেধরক মারধর করেছিলেন সূর্য দে। চিকিৎসা করালেও সে সময় প্রভাবশালী তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে ভয় পেয়েছিলেন তিনি। বুধবার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হন সূর্য।
অন্যদিকে, ধনেখালিতে ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার অভিযোগে ছ’জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধনেখালি থানার অন্তর্গত ব্যাসপুর গ্রামের বাসিন্দা অজিত সিংহরায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর দুষ্কৃতকারীরা তাঁর বাড়ি ও দোকানে ভাঙচুর চালায়, আক্রমণ করে এবং পরে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে আক্রমণ করে তাঁকে জখম করে। এফআইআর-এ নাম থাকা ছয়জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম বিমলেন্দু বাগ, নির্মলেন্দু বাগ, অমলেন্দু বাগ, নারায়ণ মাঝি, অসীম মাঝি , মনসা দুলে। পুলিশ জানিয়েছে বাকি  অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ