Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

রামমোহনকে জেতাতে সকাল থেকে চরকি পাক ৭৪ বছরের অনন্তদেবের

চোখে-মুখে এতটুকু ক্লান্তি নেই। শুধু টার্গেট একটাই, ময়নাগুড়ি বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়কে জেতানো। আর সেই কারণেই সকালে ছাতু-জল খেয়ে ময়নাগুড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে কর্মীদের খোঁজখবর নিলেন প্রাক্তন বিধায়ক ৭৪ বছরের অনন্তদেব অধিকারী।

রামমোহনকে জেতাতে সকাল থেকে চরকি পাক ৭৪ বছরের অনন্তদেবের
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: চোখে-মুখে এতটুকু ক্লান্তি নেই। শুধু টার্গেট একটাই, ময়নাগুড়ি বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী রামমোহন রায়কে জেতানো। আর সেই কারণেই সকালে ছাতু-জল খেয়ে ময়নাগুড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে কর্মীদের খোঁজখবর নিলেন প্রাক্তন বিধায়ক ৭৪ বছরের অনন্তদেব অধিকারী। এবার তিনি দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছিলেন। বৃহস্পতিবার দিনভর বাইক কিংবা স্কুটারের পিছনে বসে চরকির মতো বুথে বুথে ছুটে বেরালেন। 

Advertisement

অনন্তদেব ময়নাগুড়ির অনেক পুরনো নেতা। ২০১১ সালে আরএসপির টিকিট পেয়ে বিধায়ক হন। পরে ২০১৩ সালে তৃণমূলে যোগ দেন। ২০১৪ সালে বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন। পরবর্তীতে ২০১৬ সালে জোড়াফুলের টিকিটেও জয়ী হন। কয়েক বছর আগে ময়নাগুড়ি পুরসভা হয়। তিনিই ময়নাগুড়ি পুরসভার প্রথম চেয়ারম্যান। এবার বিধানসভা নির্বাচনে সেই অনন্তদেবের কাঁধে নির্বাচন পরিচালনার দায়িত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী ঘোষণার দিন থেকে ময়দান চষে বেরানো শুরু করেন অনন্তদেব। যা দেখা গেল ভোটের দিনও। 
অনন্তদেব বলেন, দলনেত্রী দায়িত্ব দিয়েছেন। সেটা পালন করছি। বিজেপির হাত থেকে আসনটি এবার ছিনিয়ে নিচ্ছি। প্রার্থী রামমোহনকে জেতানোই টার্গেট। ময়নাগুড়িতে শান্তিপূর্ণ ভোট হল। এদিন সকালে ছাতু খেয়ে বেরিয়ে পড়ি। মনে হয় পরবর্তী ভোটে আর এত দৌড়ঝাঁপ করতে পারব না। কারণ বয়স এখন ৭৪। পাঁচ বছর পর শরীর সায় দেবে কি না, কে জানে! তবে খুব ভালো লাগছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ