নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: লোকালয় থেকে উদ্ধার হল গোসাবার বালিবাজার সংলগ্ন একটি পুকুরে সেগুলিকে দেখতে পায় স্থানীয়রা। হাঁসের মতো দেখতে হলেও একটু আলাদা মনে হয়েছিল তাঁদের। তাঁরাই বনবিভাগে খবর দেন। বনকর্মীরা এসে পুকুর থেকে হাঁস প্রজাতির এই পাখিকে উদ্ধার করেন।বন আধিকারিকরা জানান, এই প্রজাতির হাঁস ভারত ছাড়া দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। সাধারণত জলাভূমি এলাকাতেই বাস। উদ্ধার হওয়া পাখিগুলির স্বাস্থ্যপরীক্ষা হবে। তারপর নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে। কীভাবে একেবারে লোকালয়ে এসে পড়ল এই পাখি তা খোঁজ করে দেখছেন বনকর্মীরা নিজস্ব চিত্র



