Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বালুচিস্তানে ২৪ ঘণ্টায় ৭টি বিস্ফোরণ, উদ্বিগ্ন পাকিস্তান

গত ২৪ ঘণ্টায় সাতটি বিস্ফোরণ বালুচিস্তানে। কোয়েটা ও ডেরা মুরাদ জামালির এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে একটি নির্মাণ সংস্থার দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

বালুচিস্তানে  ২৪ ঘণ্টায় ৭টি বিস্ফোরণ, উদ্বিগ্ন পাকিস্তান
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কোয়েটা: গত ২৪ ঘণ্টায় সাতটি বিস্ফোরণ বালুচিস্তানে। কোয়েটা ও ডেরা মুরাদ জামালির এই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। তবে একটি নির্মাণ সংস্থার দু’জন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। কোনও সংগঠন এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। পরপর বিস্ফোরণের এই খবরে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে।

Advertisement

সরকারি সূত্রে খবর, শনিবার প্রথম বিস্ফোরণটি হয় কোয়েটায়। একটি পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। কিছুক্ষণ পরেই জঙ্গিদমন শাখার গাড়ির কাছে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। বিকেল হতেই পরপর তিনটে বিস্ফোরণে কেঁপে ওঠে বালুচিস্তানের রাজধানী। এসএসপি আসিফ খান বলেন, কোয়েটা স্টেশনের কাছে রেললাইনে বিস্ফোরণ হয়। যার ফলে ওই অঞ্চলে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ডেরা মুরাদ জামালিতে পুলিশের গাড়িতেও হামলা চালায় জঙ্গিরা। রবিবারও অব্যাহত ছিল তাণ্ডব। প্রসঙ্গত, বালুচিস্তানে পাক প্রশাসনিক ভবন ও প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে জঙ্গি ও বিদ্রোহীরা। সম্প্রতি রাজধানী কোয়েটা ছাড়া পুরো প্রদেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় শাহবাজ শরিফ সরকার। একইসঙ্গে জাতীয় হাইওয়ে এন-৭০’এর লোরালাই অঞ্চলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় পাক সরকার।

Advertisement
সম্পর্কিত সংবাদ