Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ৭, সাজা ঘোষণা আজ

কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল কল্যাণীর এডিজে আদালত। আজ শুক্রবার সাজা ঘোষণা হবে। আসামিরা সকলেই উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা।

কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় দোষী সাব্যস্ত ৭, সাজা ঘোষণা আজ
  • ২৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীতে গণধর্ষণের ঘটনায় সাত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল কল্যাণীর এডিজে আদালত। আজ শুক্রবার সাজা ঘোষণা হবে। আসামিরা সকলেই উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা। ২০২৪ সালের ৩০ অক্টোবর কল্যাণী-বারাকপুর এক্সপ্রেসওয়েতে কল্যাণী রেলব্রিজের নীচে এক গৃহবধূকে তাঁর স্বামীর সামনেই গণধর্ষণের অভিযোগ উঠেছিল। আক্রান্ত দম্পতি ঘটনার দিন ভোরে কাঁচরাপাড়া রেল স্টেশনে নেমে লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় অপরাধীরা ব্রিজের নীচে বসে জুয়া খেলছিল। তারাই ওই  কাণ্ড ঘটিয়েছিল। পরে ওই দম্পতি কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিস আটজনকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। মঙ্গলবার ধৃতদের দোষী সাব্যস্ত করে কল্যাণীর এডিজে আদালত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ