Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভুয়ো ক্রেতাদের ৬৫ হাজার বোতল কাশির ওষুধ বিক্রি! দোকানের লাইসেন্স বাতিল

ওষুধের হিসেবে বিপুল কারচুপি! তার জেরে লাইসেন্স বাতিল হল দোকানের

ভুয়ো ক্রেতাদের ৬৫ হাজার বোতল কাশির ওষুধ বিক্রি! দোকানের লাইসেন্স বাতিল
  • ১৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওষুধের হিসেবে বিপুল কারচুপি! তার জেরে লাইসেন্স বাতিল হল দোকানের। কাশির ওষুধ হলেও আদতে নেশা করতেই ওষুধটি ব্যবহার করা হয়। বাংলাদেশ সহ একাধিক দেশের বিভিন্ন সীমান্তে নিযুক্ত বিএসএফ সহ কেন্দ্রীয় বাহিনীর কাছে রীতিমতো মাথাব্যথার কারণ এই ‘ওষুধ’। গ্রে মার্কেটে নেশারুদের কাছে এর ব্যাপক চাহিদা। জেনেরিক নাম কোডিন ফসফেট। তারই ৬৫ হাজার বোতল বিল ছাড়াই রহস্যময় ভুয়ো ক্রেতাদের বিক্রি করায় বাঘা যতীনের এক পাইকারি দোকানদারের লাইসেন্স বাতিল করল ড্রাগ কন্ট্রোল।

Advertisement

সূত্রের খবর, সম্প্রতি ওই দোকানদার হিমাচলের সোলান থেকে ৯০ হাজার বোতল কোডিন ফসফেট কিনেছিল। ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা হানা দিলে, মাত্র ১০ হাজার ৭১২ বোতল বিক্রির বিল দেখাতে পারে তারা। স্টকে ছিল ১৪ হাজার ১৬০ বোতল। বাকি ৬৫ হাজার ১২৮ বোতলের কোনও বিল দেখাতে পারেনি তারা। বিক্রেতাকে জেরা করে জানা যায়, বিনা লাইসেন্সের ক্রেতাদের বিল ছাড়াই ওই বিপুল পরিমাণে নেশার সামগ্রী বেচা হয়েছে। এছাড়াও দোকানে ওষুধপত্র বিক্রির জায়গায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রেখে দেওয়া, গ্রামীণ ডাক্তারদের ওষুধ বিক্রি করা, ড্রাগ লাইসেন্স জনসমক্ষে টাঙিয়ে না রাখা সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছিল ওই দোকানের বিরুদ্ধে। সম্প্রতি হিমাচল প্রদেশ ড্রাগ কন্ট্রোলের তরফে রাজ্যের কাছে চিঠি পাঠালে, বিষয়টি জানতে পারে রাজ্য ড্রাগ কন্ট্রোল। শুরু হয় তদন্ত।   

Advertisement
সম্পর্কিত সংবাদ