Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এবার রসিকবিল থেকে আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছে ৬টি ঘড়িয়াল

এবার রসিকবিল থেকে আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছে ৬টি ঘড়িয়াল
  • ২২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, দেওয়ানহাট: তুফানগঞ্জের রসিকবিল থেকে আলিপুর চিড়িয়াখানায় যাচ্ছে ছ’টি ঘড়িয়াল শাবক। ইতিমধ্যেই তাদের আলিপুরে নিয়ে যাওয়ার অনুমতি মিলেছে। কোচবিহারের রসিকবিল মিনি জু’তে ৫৫টি ঘড়িয়াল রয়েছে। এরমধ্যে ২টি পুরুষ ও ৯টি স্ত্রী মিলিয়ে ১১টি পূর্ণবয়স্ক ঘড়িয়াল রয়েছে। রয়েছে ৪৪টি ঘড়িয়াল শাবক। তাদের থেকে ৬ টিকে পাঠানো হচ্ছে আলিপুর জু’তে।

Advertisement

অন্যদিকে, তুফানগঞ্জের রসিকবিল মিনি জু’তে এমাসেই নিয়ে আসা হচ্ছে জোড়া ফিশিং ক্যাট, চারটি ম্যাকাও। হাওড়ার গড়চুমুক জু থেকে জোড়া ফিশিং ক্যাট ও আলিপুর চিড়িয়াখানা থেকে চারটি আরও ম্যাকাও রসিকবিলে  আসবে। কোচবিহারের রসিকবিল মিনি জু’তে রাজ্যে প্রথম কৃত্রিমভাবে প্রজনন ঘটানো হয়েছে ঘড়িয়ালের। রসিকবিলে যাতে ঘড়িয়ালদের প্রজনন হতে পারে, সেজন্য তাদের উপযোগী পরিবেশ তৈরি করা হয়। ওড়িশার নন্দনকানন ঘড়িয়াল প্রজনন কেন্দ্রের বিশেষজ্ঞরাও এব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছিলেন। ঘড়িয়াল প্রজননের জন্য নির্দিষ্ট বালির বিছানা করা হয়েছিল। নির্দিষ্ট তাপমাত্রায় ডিমগুলি রাখা হয়েছিল। সেখানে জেনারেটরেরও ব্যবস্থা করা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় ডিম ফুটে বাচ্চা করার ব্যবস্থা করা হয়। তাতেই সাফল্য মিলেছে। এরপর একে একে ডিম ফুটে বাচ্চা হতে শুরু করে। এরপরই রসিকবিল মিনি জুতে একেবারে ভরা সংসার হয়  ঘড়িয়ালের।
এবিষয়ে বনদপ্তরের কোচবিহারে এডিএফও বিজন নাথ জানিয়েছেন, এখানে ৫৫টি  ঘড়িয়াল রয়েছে। তার মধ্যে ৪৪টি শাবক। এখন থেকে ৬টি ঘড়িয়াল শাবককে আলিপুর জু’তে পাঠানো হচ্ছে। আলিপুর থেকে চারটি ম্যাকাও পাখি রসিকবিলে আসছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ