Bartaman Logo
৬ অক্টোবর, ২০২৬

ফের ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল দিল্লি ও জম্মু-কাশ্মীরও

শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীর, দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গাতেও। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি।

ফের ভূমিকম্প আফগানিস্তানে, কাঁপল দিল্লি ও জম্মু-কাশ্মীরও
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শনিবার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। কম্পন অনুভূত হয়েছে জম্মু ও কাশ্মীর, দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গাতেও। তবে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। চলতি সপ্তাহেই গত বুধবারও ভূমিকম্প হয়েছিল আফগানিস্তানে। কম্পনের মাত্রা ছিল ৫.৬। দু’দিন পরই ফের একই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

এদিন বেলা ১২টা ১৭ মিনিট নাগাদ ভূমিকম্প হয়। উৎসস্থল ছিল আফগানিস্তান-তাজিকিস্তানের সীমান্ত এলাকায় ভূপৃষ্ঠ থেকে ১৩০ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা জোরালো হওয়ায় দিল্লির পাশাপাশি উত্তর ভারতের একাধিক জায়গায় তা অনুভূত হয়েছে। শ্রীনগরের এক বাসিন্দার কথায়, ‘অফিসে বসেছিলাম। আচমকা চেয়ারটা কেঁপে ওঠে। ভয় পেয়ে গিয়েছিলাম।’

Advertisement
সম্পর্কিত সংবাদ