Bartaman Logo
১০ জুন, ২০২৬

৪ মিনিটে ৫২ ‘সরি’, স্কুলের চারতলা থেকে ঝাঁপ অষ্টমের পড়ুয়ার

স্কুলের শাস্তির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা ক্লাস এইটের ছাত্রের। মধ্যপ্রদেশের রতলম জেলার একটি বেসরকারি স্কুলের ওই পড়ুয়া জাতীয় স্তরের একজন স্কেটিং খেলোয়ার।

৪ মিনিটে ৫২ ‘সরি’, স্কুলের চারতলা থেকে ঝাঁপ অষ্টমের পড়ুয়ার
  • ৩০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: স্কুলের শাস্তির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা ক্লাস এইটের ছাত্রের। মধ্যপ্রদেশের রতলম জেলার একটি বেসরকারি স্কুলের ওই পড়ুয়া জাতীয় স্তরের একজন স্কেটিং খেলোয়ার। শুক্রবার স্কুলের চারতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই পড়ুয়া। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা স্থিতিশীল। স্কুল সূত্রে খবর, বৃহস্পতিবার ক্লাসের ভিডিও মোবাইলে রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় ওই পড়ুয়া। নিয়ম অনুযায়ী, পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন আনতে পারে না। তাই ওই ভিডিও দেখামাত্রই পড়ুয়ার বাবা-মার সঙ্গে যোগাযোগ করে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাঁদের শুক্রবার স্কুলে আসতে বলা হয়। তদন্তকারীদের হাতে এসেছে সেদিনের সিসি ক্যামেরার ফুটেজ। দেখা যাচ্ছে, বছর তেরোর ওই পড়ুয়া ৪ মিনিট স্কুলের প্রিন্সিপালের ঘরে ছিল। সেই সময়ের মধ্যে অন্তত ৫২ বার ‘সরি’ বলেছে। পরে সে অভিযোগ করেছে, প্রিন্সিপাল তার কেরিয়ার নষ্ট করে দেওয়ার ভয় দেখিয়েছে। এসব শুনে সে চারতলা থেকে লাফ দেয়। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ