Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

বিনামূল্যে ৬টির বদলে ৩টি সিলিন্ডার, প্রতিশ্রুতি বদল বিজয়ের, কটাক্ষ বিজেপির

নির্বাচনের পূর্বে ইস্তেহারে ছিল বছরে ৬টি সিলিন্ডার বিনামূল্যে দেবে জোসেফ বিজয়ের সরকার। কিন্তু সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয় ঘোষণা করলেন বর্তমানে ৬টি সিলিন্ডারের বদলে দেওয়া হবে মাত্র ৩টি।

বিনামূল্যে ৬টির বদলে ৩টি সিলিন্ডার, প্রতিশ্রুতি বদল বিজয়ের, কটাক্ষ বিজেপির
  • ২৪ আগস্ট, ২০২৬ ১৭:৪৮
Prefer us on Google

চেন্নাই, ২৪ আগস্ট: নির্বাচনের পূর্বে ইস্তেহারে ছিল বছরে ৬টি সিলিন্ডার বিনামূল্যে দেবে জোসেফ বিজয়ের সরকার। কিন্তু সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয় ঘোষণা করলেন বর্তমানে ৬টি সিলিন্ডারের বদলে দেওয়া হবে মাত্র ৩টি। তাঁর এই নতুন ঘোষণায় এবার সরব বিরোধীরা। বিজয়ের ঘোষিত ‘অন্নপূর্ণি সুপার সিক্স’ প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করল বিজেপি। তামিলনাড়ু বিজেপির মুখপাত্র নারায়ণন তিরুপতি অভিযোগ করেছেন, বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি পরিবারকে বছরে ছয়টি বিনামূল্যে রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন সেই সুবিধা কমিয়ে বছরে মাত্র তিনটি সিলিন্ডারে নামিয়ে আনা হয়েছে। 

Advertisement

সোমবার তামিলনাড়ু বিধানসভায় মুখ্যমন্ত্রী বিজয় নতুন প্রকল্পটির ঘোষণা করেন। প্রকল্পের আওতায় যোগ্য পরিবারগুলিকে বছরে তিনটি এলপিজি সিলিন্ডারের খরচ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। এমনটাই জানান তিনি। মূলত পরের বছর স্থানীয় উৎসব পোঙ্গল থেকে প্রকল্পটি কার্যকর হওয়ার কথা। হিসাব অনুযায়ী বছরে প্রায় ১.৩০ কোটি পরিবার এই সুবিধা পাবেন বলে জানানো হয়। তবে বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। 

সরকারের এই ঘোষণার পরই প্রশ্ন তুলেছেন বিজেপি মুখপাত্র নারায়ণন তিরুপতি। তাঁর বক্তব্য, নির্বাচনী ইস্তাহারে টিভিকে প্রিতটি পরিবারের জন্য বছরে ছয়টি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সোমবার সেই সংখ্যা কমিয়ে তিন-এ আনা হয়েছে আবার সঙ্গে পারিবারিক আয়সীমার মাধ্যমে উপভোক্তার সংখ্যাও সীমিত করা হয়েছে। তিনি আরও বলেন, সরকারকে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। প্রতিশ্রুতি দেওয়ার সময় প্রতিটি পরিবারের কথা মাথায় রেখেই দেওয়া হয়েছিল। তাহলে এখন কেন পালটে গেল বিজয়ের সরকার।

অন্যদিকে, প্রকল্প ঘোষণার সময় মুখ্যমন্ত্রী বিজয় বলেন, এলপিজির দাম বৃদ্ধি এবং পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরবরাহে তৈরি হওয়া সমস্যায় সাধারণ মানুষের পরিবারের উপর রান্নার গ্যাসের খরচের চাপ বেড়েছে। আর্থিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও মানুষের আর্থিক বোঝা কমানো, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ফলে একদিকে সরকারের দাবি, আর্থিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষের জন্য সহায়তা নিশ্চিত করতেই তিনটি এলপিজি সিলিন্ডারের খরচ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ