Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

তুরস্কে ৫.১ মাত্রার ভূমিকম্প

বৃহস্পতিবার বিকেল ৩টে ৪৬ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎস ছিল তুরস্কের কুল্লু শহর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্বের একটি জায়গা।

তুরস্কে ৫.১ মাত্রার ভূমিকম্প
  • ১৬ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

আঙ্কারা: বৃহস্পতিবার বিকেল ৩টে ৪৬ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্কের মাটি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.১। ভূমিকম্পের উৎস ছিল তুরস্কের কুল্লু শহর থেকে ১৪ কিলোমিটার উত্তর-পূর্বের একটি জায়গা। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, তুরস্কের রাজধানী আঙ্কারা শহর সহ একাধিক জায়গায় তীব্র কম্পন অনুভূত হয়েছে। তবে এপর্যন্ত তেমন কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই বেশ কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, কম্পনের জেরে রীতিমতো দুলছে ঘরবাড়ি। মানুষজন রাস্তায় বেরিয়ে এসে আতঙ্কে ছোটাছুটি করছেন। উল্লেখ্য, বুধবার ভোরে গ্রিসের ফ্রাইয়ের কাছে ভূমিকম্প হয়। কম্পনের মাত্রা ছিল ৬.১। 

Advertisement

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল তুরস্ক। অনুভূত হয়েছিল অসংখ্য আফটারশকও। এর জেরে ৫৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

Advertisement
সম্পর্কিত সংবাদ