Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বকেয়া ডিএ থেকে ৫০ হাজার শূন্য পদে নিয়োগ, কর্মচারীদের সঙ্গে বৈঠকে নানা আশ্বাস মুখ্যমন্ত্রীর

অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে আজকের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি।

বকেয়া ডিএ থেকে ৫০ হাজার শূন্য পদে নিয়োগ, কর্মচারীদের সঙ্গে বৈঠকে নানা আশ্বাস মুখ্যমন্ত্রীর
  • ১ জুন, ২০২৬ ২০:০৬
Prefer us on Google

কলকাতা, ১ জুন: সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আগামী ছ’মাসের মধ্যে রাজ্যে ৫০ হাজার সরকারি শূন্যপদ পূরণ হবে। সোমবার নবান্নে সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে বৈঠকে এমনই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী ৫ জুন সরকার নিয়োগ নীতি জারি করবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement

এদিন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, ইউনিটি ফোরাম, রাজ্য সরকারি কর্মচারী পরিষদ এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। উপস্থিত ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব সহ রাজ্যের একাধিক পদস্থ আধিকারিক। 
অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে আজকের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এই সমস্ত পদে স্থায়ীকরণ হলে স্থায়ী পদে নিয়োগ ধাক্কা খাবে বলে আশঙ্কা একাংশের।
একঝলকে দেখে নেওয়া যাক এদিনের বৈঠকে আর কী কী আশ্বাস দিয়েছে রাজ্যের বিজেপি সরকার:
- আগামী জানুয়ারির মধ্যে সপ্তম বেতন কমিশন লাগু হবে। ২২ জুন বাজেটে থাকছে ডিএ ঘোষণা। এর ফলে কেন্দ্র-রাজ্য ৪৩ শতাংশ তফাৎ অনেকটাই কমবে।
- অল ইন্ডিয়া সিপিআই মেনে ডিএ ঘোষণা হবে।
- আগামী সাত দিনের মধ্যে কলকাতার পেনশনারদের বকেয়া ডিএ ছাড়া হবে।
- কেন্দ্রের মতো রাজ্যেও তৈরি হবে সরকার-কর্মচারী জয়েন্ট কনসালটেটিভ কমিটি।
- মিডিয়া সংক্রান্ত অর্ডার কর্মচারী সংগঠনের জন্য কার্যকরী নয়। 

Advertisement
সম্পর্কিত সংবাদ