চালু হচ্ছে আরও ৫টি থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে চালু হচ্ছে আরও ৫টি থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট বা টিসিইউ। বাংলার সরকারিক্ষেত্রে বর্তমানে ৩৬টি টিসিইউ আছে। তা বেড়ে হবে ৪০। নতুন ৫টি কেন্দ্র হচ্ছে আরামবাগ এবং রামপুরহাট মেডিকেল কলেজে ও হাওড়া জেলা হাসপাতাল, ঘাটাল ও বনগাঁ মহকুমা হাসপাতালে। প্রতিটি ইউনিটে থাকবে এইচপিএলসি, সেল সেপারেটর, এলাইজা, সেমি অটোমেটেড কোয়াগুলেটর, সেন্ট্রিফিউজ মেশিন, ফ্রিজ ইত্যাদি। পাশাপাশি কন্ট্রোল ইউনিটগুলি চালাতে বেশ কতগুলি বিষয় সুনিশ্চিত করতে হবে এই প্রতিটি হাসপাতালকে। সেগুলি হল, রক্ত সংগ্রহের ব্যবস্থা, পৃথক আউটডোর, থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্ত দিতে ১০ বেডের ইনডোর, কাউন্সেলিং-এর ব্যবস্থা এবং পৃথক বাথরুম।  

Advertisement