Bartaman Logo
৯ জুন, ২০২৬

বাড়ির ছাদ ভেঙে শিশু সহ একই পরিবারের ৫ জনের মৃত্যু

ভেঙে পড়ল বাড়ির ছাদ। দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ন’মাসের এক কন্যাসন্তানও রয়েছে।

বাড়ির ছাদ ভেঙে শিশু সহ একই পরিবারের ৫ জনের মৃত্যু
  • ২০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মিরাট: ভেঙে পড়ল বাড়ির ছাদ। দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ন’মাসের এক কন্যাসন্তানও রয়েছে। এছাড়া ওই দুর্ঘটনায় পরিবারের আরও তিন সদস্য জখম হয়েছেন। উত্তরপ্রদেশের মিরাটে লিসারি গেট থানা এলাকায় এই ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিস জানিয়েছে। 

Advertisement

পুলিস জানিয়েছে, উদ্ধারকাজ চলছে। জখমদের ধ্বংসস্তূপ থেকে টেনে বের করা হয়। আশঙ্কাজনক অবস্থায় রুকসার ও তাঁর মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরিবারের অন্য সদস্যদের জেলা হাসপাতালে চিকিৎসা চলছে। এর পিছনে বেআইনি নির্মাণ সংক্রান্ত কোনও বিষয় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।  

সম্পর্কিত সংবাদ